টুকরো স্মৃতি - ২০২৬ এর দেশে ফেরা
চা তেষ্টা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বাইরে দাঁড়িয়ে আছি দুই বোন। ভিতরে দেখে আসা অসংখ্য আলোকচিত্র , চিঠিপত্র, ওনার স্মৃতিবিজড়িত এক একটি ঘর, অবনীন্দ্রনাথ, নন্দলাল বসু, শান্তিনিকেতনে থাকা জাপানি চিত্রকরদের পেইন্টিং , ইউরোপ আমেরিকা জাপান ভ্রমণের খন্ডচিত্র ও লেখা, সব মিলিয়ে তখনও রবির আলোকে ভাসছিলাম । আমাদের গাড়ির জন্য তাড়া ছিল, এর পরের প্রোগ্রাম সন্ধ্যে ছটায় একাডেমীতে নাটক । সাংঘাতিক যানজট এর জন্য গাড়ি আসতে বেশ দেরি হলো । খানিক বিরক্তি , খানিক সময়ে একাডেমী পৌঁছনোর টেনশন নিয়ে গাড়িতে উঠে বসলাম । ক্লান্তিতে মনটা একটু চা চা করছিলো , তবে উপায় কি | বলতেই পুরো ম্যাজিক এর মতো দিদির সর্বক্ষণের সঙ্গী ঝোলা ব্যাগ থেকে বেড়িয়ে এলো গরম চা ভর্তি ছোট ফ্লাস্ক, দুটি কাগজের কাপ ও এক প্যাকেট বিস্কুট ! জোড়াসাঁকো থেকে একাডেমী উড়ে উড়ে চলে গেলাম এরপর, হঠাৎ পাওয়া সেরা চা তে গলা ভিজিয়ে নিতে নিতে | এর কদিন পরে ডুয়ার্স এর চা বাগানের লাউঞ্জে এ বসে দার্জিলিং ফার্স্ট ফ্লাশ এর স্বাদ এই চা এর কাছে বেশ কয়েক গোল খেয়ে হেরেই গেলো :) "ভালোবাসা" এবার শান্তিনিকেতনের বাড়ি এলাম বছর দুয়েক পর। উপরের বড় ঘর ...